যুদ্ধ ‘খুব শীঘ্রই’ শেষ হবে: ট্রাম্প

Spread the love

ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই সমাপ্ত হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে তার সামরিক বাহিনীর কাছে নির্দিষ্ট কিছু অস্ত্রের ঘাটতি রয়েছে।ইরানকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। আমার মনে হয় না তারা আর বেশিদিন চালিয়ে যেতে পারবে।’যুদ্ধাস্ত্রের মজুত সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, কিছু শক্তিশালী মারণাস্ত্রের সরবরাহ তাদের হাতে প্রায় সীমাহীন থাকলেও কিছু নির্দিষ্ট অস্ত্রের ক্ষেত্রে মজুত কিছুটা সীমিত বা সংকুচিত হয়ে এসেছে।
ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী কিছু নির্দিষ্ট ঘরানার সামরিক সরঞ্জাম রয়েছে, যার যোগান বলতে গেলে প্রায় সীমাহীন। তবে অন্য কিছু পণ্যের ক্ষেত্রে সরবরাহ একটু বেশিই টানটান।’

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com