Breaking News

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনালাপে শি এই বার্তা দিয়েছেন। খবর বিবিসির।

বুধবার (৪ ফেব্রুয়ারি) শি ট্রাম্পকে স্বশাসিত এই দ্বীপটিতে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে ‘সাবধান’ হতে হবে বলে জানিয়েছেন। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।

শি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘বিশেষ গুরুত্ব দেন’। সেইসঙ্গে বেইজিং-ওয়াশিংটন মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাবে বলে আশাবাদী, জানান শি। অন্যদিকে ট্রাম্পও চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপকে ‘অসাধারণ’ আখ্যা দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে ‘দীর্ঘ ও বিস্তৃত’ আলাপচারিতা হয়েছে। আগামী এপ্রিলে ট্রাম্পের চীন সফর করার কথা রয়েছে। ট্রাম্প জানান, তিনি ওই সফরের দিকে ‘আগ্রহভরে তাকিয়ে আছেন’।

শি’র সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেইজিং এখন ২ কোটি টন সয়াবিন কেনার কথা ভাবছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, চীনের সঙ্গে সম্পর্ক এবং আমার সঙ্গে প্রেসিডেন্ট শি’র ব্যক্তিগত সম্পর্ক এখন খুবই ভালো, এটা বজায় রাখা যে কত গুরুত্পূর্ণ তা আমরা দুজনেই বুঝি।

এদিকে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ট্রাম্পকে সতর্ক করে শি বলেছেন, তাইওয়ানকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ডিসেম্বরেই তাইওয়ানে অত্যাধুনিক রকেট লঞ্চার, স্বচালিত কামান ও নানান ক্ষেপণাস্ত্রসহ এক হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com