Breaking News

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

Spread the love

ডেস্ক রিপোর্ট:যুক্তরাজ্যে ইংল্যান্ডের আইল অব ওয়াইটের মাঠে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকালের দিকে শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ছিলেন চার আরোহী।হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস নামক সংস্থার মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস জানিয়েছে, হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়।শ্যাঙ্কলিন শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘটনায় মর্মাহত বলে জানিয়েছে এবং শহরের বসতবাড়ি এলাকা থেকে হেলিকপ্টারটিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাইলটের প্রশংসা করেছে।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com