Breaking News

মিটফোর্ডের বর্বরোচিত হত্যায় জড়িত ৫ জন গ্রেপ্তার, বিচার হবে দ্রুত:আসিফ নজরুল

Spread the love

নিউজ ডেস্ক :

মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটানো নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টা ১৭ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই পাশবিক ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ন্যায়ের স্বার্থে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।”

তিনি আরও জানান, এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে এনে ইট, রড ও পাথর দিয়ে উপুর্যুপরি আঘাত করে। এরপর হত্যাকারীরা তার শরীরের ওপর লাফিয়ে নির্মমভাবে মৃত্যু নিশ্চিত করে।

তদন্তে উঠে আসে, এই হত্যাকাণ্ডে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী জড়িত। ঘটনার পর সংশ্লিষ্ট সংগঠনগুলো অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করেছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “এটি কেবল একটি হত্যা নয়, মানবতার বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ। সরকার কোনোভাবেই অপরাধীদের রক্ষা করবে না। জনগণকে আশ্বস্ত করছি, ন্যায়বিচার হবেই।”

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com