Breaking News

মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেবেন—— সারজিস আলম

Spread the love

রুকুনুজ্জামান: জাতীয় নাগরিক পার্টি (NCP)’র জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচক্করে পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে এক পথসভা।জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পাবর্তীপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল গোলচত্বরে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় এক পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এন সি পি মুখ্য সংগঠক উত্তর অঞ্চল সারজিস আলম, সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম পার্বতীপুর উপজেলা আহবায়ক এন সি পি , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল আহাদ মুখ্য সমন্বয়ক (চিকিৎসা) জাতীয় নাগরিক পার্টি, আতিক মুজাহিদ কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক এন সি পি , সারোয়ার তুষার যুগ্ন আহবায়ক এনসিপি , আবু সাঈদ লিওন যুগ্ন মূখ্য সংগঠক এন সি পি , আলী নাসের খান কেন্দ্রীয় সদস্য এনসিপি, সাদিয়া ফারজানা দিনা যুগ্ন মুখ্য সংগঠক এন সি পি , যোবায়দুর রহমান সংগঠক জাতীয় নাগরিক পার্টি পার্বতীপুর।জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা এনসিপি করি বলে বিএনপি জামায়াত কিংবা অন্য কোন দলের কেউ আমার প্রতিপক্ষ হয়ে যাবে এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি জেলা উপজেলায় একসাথে কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা।যে ভালো কাজ করবে তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবে।তিনি আরো বলেন, এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজ সহ সর্বস্তরের মানুষকে সর্বদা সজাগ থাকতে হবে।তারা কোন ভাবে আমাদের কাছে ভিড়তে না পারে। বিশ্বে বড় রড় জালেম সরকার দেখিছি কিন্তু আওয়ামীলীগের মত দেখিনাই। ২৪ এর গন অভ্যুখান আর যদি এদেশে না আশে সেদিকে সবাইকে সজাক থাকতে হবে। তিনি আর বলেন, বড় দল রড় মার্কা দেখে কেউ যদি ভুল করে তা হলে আগামীতে পাবর্তীপুরের ভাগ্য উন্নযন হবে না। ভাল মানুযকে কাছে টানুন খারাপ মানুষকে ছুড়ে ফেলে দিন। পাবর্তীপুরে কেউ যদি নমরুত ফেরাউন থাকে তাদের কে রুকে দিতে হবে। তাহলে পাবর্তীপুরের উন্নয়ন হবে।
উল্লেখ্য, এ সময় তারা একই দিনে দিনাজপুর জেলার ছয়টি উপজেলা ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ,নবাবগঞ্জ, ফুলবাড়ি পার্বতীপুর সহ জাতীয় নাগরিক পার্টি (NCP)’র জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি করেন।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com