মদিনা বাগ মাদ্রাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

Spread the love

মো: মাহফুজুর রহমান: হাওয়াল খালি কয়ার বিল বটতলা মদিনা বাগ মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠন এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মদিনা বাগ মাদ্রাসার সভাপতি জনাব এ এইচ এম কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আল-আমিন হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন খুলনা বোর্ডের পরিচালক ও পরীক্ষক জনাব ইনতাজ গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন খুলনা অঞ্চলের পরিদর্শক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফখরুল ইসলাম বকুল। এছাড়া উপস্থিত ছিলেন, মদিনা বাগ মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ আজমুল হোসাইন ও ডা. ওসমান গনি কাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পবিত্র কুরআন অর্থসহ তেলাওয়াত, ইসলামী সংগীত, ইংরেজিতে নিজের পরিচয় প্রদান, ইংরেজিতে প্রশ্নোত্তর পর্ব, আরবি কথোপকথন, বাংলা পরিচিতি, হাদিস পাঠ, মাসআলা-মাসায়েল, আল্লাহ তাআলার ৯৯টি নাম এবং জানাজার নামাজের ব্যবহারিক প্রদর্শনীসহ বিভিন্ন শিক্ষামূলক ও ধর্মীয় পরিবেশনা উপস্থাপন করে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করলেন উপ-পরিচালক

Spread the loveনিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com