Breaking News

ব্রহ্মরাজপুরে জামায়াতের ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত

Spread the love

মোঃ হাফিজুল ইসলাম:সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় জেলা জামায়াতের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওসমান গনি’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিছুর রহমান।

এসময় বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিটি নেতা-কর্মীকে সচেতন, ত্যাগী ও দায়িত্বশীল হতে হবে। সংগঠনের কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তারা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com