ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Spread the love

ডেস্ক রিপোর্ট:মিরপুরে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারলেন না ওপেনার মাহমুদুল হাসান জয়। শাহিন শাহ আফ্রিদির বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন, কিন্তু তার সেই ‘নতুন জীবন’ স্থায়ী হলো মাত্র এক ওভার। দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারাল স্বাগতিকরা।

ইনিংসের পঞ্চম ওভারে শাহিন আফ্রিদির করা আউটসুইং বুঝতে ভুল করে বসেন জয়। স্লিপে সহজ ক্যাচ তুলে দিলেও সেটি তালুবন্দী করতে ব্যর্থ হন সালমান আলী আগা। ৪ রানে বেঁচে যাওয়া জয় এরপর আর মাত্র ৪ রান যোগ করতে পেরেছেন। সপ্তম ওভারের প্রথম বলে শাহিনের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন তিনি। ১৮ বলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

এই উইকেটের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) প্রথম পাকিস্তানি পেসার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন শাহিন শাহ আফ্রিদি। সব মিলিয়ে ১৯তম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি নোমান আলী (৮৯)।

হোম অব ক্রিকেটের চিরাচরিত স্পিন বান্ধব উইকেটের বদলে এবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় দেখা যাচ্ছে পেস সহায়ক কন্ডিশন। তাই কৌশলগত কারণেই তাসকিন, নাহিদ রানা এবং এবাদত হোসেনকে নিয়ে তিন পেসারের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বাবর আজমের চোটের কারণে অভিষেক হয়েছে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com