Breaking News

বাস্তবতা

Spread the love

কবি- সানজিদা বিনা

প্রেম করা আর ঘর করা তো একই কথা নয়,
একটুখানি ভুল যে হলে জীবন বিষাদময়।
প্রেমের সময় চোখে থাকে হাজার রঙিন ফুল,
হুঁশ থাকে না কোনটি সঠিক কোনটা যে তার ভুল।

হাজার রঙের প্রজাপতি ওড়ে মনের মাঝে,,
নীল আকাশের হাওয়ায় ওড়ে সকাল থেকে সাঁঝে।
বাপের টাকায় স্বপ্ন দেখায় রঙ-বেরঙে রোজ,
প্রেমের নেশায় মত্ত থেকে নেয় না কারো খোঁজ।

ভাবটা দেখায় প্রেমের কারণে জীবন দিতেও রাজি,
সারাজীবন পাশে থাকার, ধরবে তারা বাজি!
সাতপাঁচ খুব না ভেবে তাই ছাড়ে আপন ঘর,
বাবা-মায়ের স্নেহের বাঁধন, সবটা করে পর।

ক’দিন পরে কাটে নেশা অভাব এলে দ্বারে,
ভুল করেছে তখন ভাবে বলবে ব্যথা কারে?
জীবন তো নয় ঘন্টা তিনেক ছায়াছবির মত,
দূঃখ-ব্যথায় পুড়তে যে হয় ভীষণ অবিরত।

বাস্তবতা অনেক কঠিন থাকতে হবে সয়ে,
মনের ব্যথা বইবে তখন চোখের নদী হয়ে।
তাইতো বলি, সময়েরই মূল্য আগে দিয়ে,
উপার্জনে হাত লাগিয়ে তবেই করো বিয়ে।।

About dainiksatkhira24

Check Also

বেরোবিতে শহীদ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার রাতের আঁধারে সরাল দুর্বৃত্তরা

Spread the loveনিউজ ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com