Breaking News

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ সিলেটে

Spread the love

স্পোর্টস ডেস্ক:শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের পরে দুই সপ্তাহের মতো বিশ্রাম পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এবার এশিয়া কাপকে সামনে রেখে আবারও ব্যস্ততা শুরু হচ্ছে। বুধবার থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে লিটন কুমার দাসদের।এরপরে ১৩ আগস্টের মধ্যে সব কোচিং স্টাফ সেই ক্যাম্পে যোগ দেবেন। তখন শুরু হবে নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেটের লাক্কাতুরায়।সবকিছু ঠিক থাকলে ১৪ আগস্ট ঢাকায় পা রাখবে ডাচ বাহিনী। সে সময়ে মিরপুর থেকে লিটনদের অনুশীলন ক্যাম্প চলে যাবে সিলেটে। সেখানেই তিন টি-টোয়েন্টির প্রস্তুতি নেবে টাইগার বাহিনী। ১৯-২৫ আগস্টের মধ্যে এই ম্যাচগুলোর মধ্য দিয়ে এশিয়া কাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে বাংলাদেশ।গতকাল বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘মিরপুরে বুধবার থেকে ফিটনেস ক্যাম্প শুরু হবে। এরপরে ১১-১৩ আগস্টের মধ্যে সব কোচ এসে ক্যাম্পে যোগ দেবেন। তখন স্কিলের কাজ শুরু হবে। এরপরে ক্যাম্প চলে যাবে সিলেটে। সেখানে অনুশীলন শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি হবে।’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের উইকেট আশা করছেন বলেও জানিয়েছেন এই বিসিবি পরিচালক।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com