Breaking News

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

Spread the love

মোমিনুর রহমান:দেবহাটা উপজেলার বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন সকাল ১০ টায় অত্র বিদ্যালয় চত্বরে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিটের সভাপতি ও বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান এর সভাপতিত্বে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শাখা বাংলাদেশ স্কাউটস এর সম্পাদক ও সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শাখার স্কাউট লিডার আশরাফুজ্জামান। এসময় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও সকল শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন। দীক্ষা অনুষ্ঠানটি পরিচালনা করেন ও দীক্ষা প্রদান করেন বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডার ও কোষাধ্যক্ষ দেবহাটা উপজেলা শাখা স্কাউটস মোঃ রফিক-উল-ইসলাম খান।

About dainiksatkhira24

Check Also

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসককের মতবিনিময় সভা

Spread the loveমোমিনুর রহমান:দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা/ কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও সুধীজনদের সাথে সাতক্ষীরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com