Breaking News

পাকিস্তানের বোলার নাসিম শাহের বাসভবনের গেটে দুর্বৃত্তদের গুলি

Spread the love

স্পোর্টস ডেস্ক:
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক আগে দলটির তারকা ফাস্ট বোলার নাসিম শাহের বাসায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেছে।

সোমবার (১০ নভেম্বর) সকালের দিকে লোয়ার দির জেলায় নাসিমের পারিবারিক বাসার গেট লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই হামলায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনা পাকিস্তানের ড্রেসিংরুমে উদ্বেগ তৈরি করেছে।

নাসিমের বাড়ির গেইট লক্ষ করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার পর পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাসায় ছিলেন কি না, তা জানা যায়নি। তবে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, নাসিমের বাবা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন এবং ওই কর্মকর্তা দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।

ক্রিকইনফো জানিয়েছে, এই ঘটনা নাসিমের সিরিজ পরিকল্পনা কিংবা সূচিতে কোনো প্রভাব ফেলেনি এবং ফাস্ট বোলার দলের সঙ্গেই আছেন। তিনি পুরো সিরিজে অংশ নেবেন।

পাকিস্তান ও শ্রীলঙ্কা আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে। এরপর দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। নাসিম শাহ দুটি স্কোয়াডেই আছেন।

সূত্র: ডন, ক্রিকইনফো

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com