Breaking News

পাইকগাছায় সন্ত্রাসী হামলায় গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় রাশেদুজ্জামান রাসেদের উপর সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ দোসরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার বাদ আসর উপজেলার নতুন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।গত এপ্রিলের ১ তারিখে রাড়ুলী ইউনিয়নের আওয়ামী লীগের দোসর ও কতিপয় চিহিৃত সন্ত্রাসীরা গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদ সহ ছাত্রদের উপর দেশী অস্ত্র দিয়ে হত্যা উদ্যেশ্য মারাত্মকভাবে জখম করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে।গদাইপুর ইউনিয়নের নতুন বাজারে পাইকগাছা-খুলনা সড়কে হাজারো নারী পুরুষের উপস্থিতে মানববন্ধনে অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক আহমেদ, শেখ বেনজীর আহমেদ লাল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আবু সালেহ মো. ইকবাল, সম্পাদক মাষ্টার বাবর আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক মেম্বার আবু হাসান,জবেদ আলী গাজী, প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

Spread the loveনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com