Breaking News

পতাকা বৈঠকের পর সাতক্ষীরার ৪ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

Spread the love

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ৪ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ। আন্তর্জাতিক সীমানা আইন মেনে মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এসময় ভারতীয় বিএসএফ এর আমুদিয়া ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম সহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হস্তান্তর হওয়া বাংলাদেশীরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মাজেদ মোড়লের কন্যা রেবেকা বেগম ও বদিয়ার রহমান এবং খুলনা জেলার কয়রা থানার ঘুগরাকাটি গ্রামের আলীম মোড়লের কন্যা রানিমা খাতুন এবং তার শিশু কন্যা আয়েশা খাতুন।

বিজিবি জানায়, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলো। গত কয়েকদিনে ভারতের বিভিন্ন স্থান থেকে বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে আটককৃতরা বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় তাদের হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বিজিবি সদস্যরা ৪ বাংলাদেশীকে থানায় পাঠিয়েছে। আজ বুধবার সকালে তাদেরকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com