Breaking News

নির্বাচিত হলে এলাকায় কোন জলাবদ্ধতা থাকবে না: কাজী আলাউদ্দিন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-৩ আসনের বি.এন.পি মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন , আমি নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নের কোন বিলে জলাবদ্ধতা থাকবে না। সকল জায়গায় পরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করা হবে । ইউনিয়নে অসংখ্য কাঁচা রাস্তা রয়েছে, সেগুলিকে পাকা রাস্তায় রূপান্তরিত করা হবে । সোমবার বিকালে আশাশুনিয়া উপজেলার খাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি । খাজরা ইউনিয়নের ফটিকখালী সার্বজনীন মন্দিরের মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষক শিবপদ মন্ডলের সভাপতিত্বে ও খাজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস। আরো বক্তব্য রাখেন, স্থানীয় বি.এন. পি নেতা আব্দুর রশিদ মিয়া, আজারুল ইসলাম মন্টু, বোরহান উদ্দিন বুলু, ব তুষার কান্তি, বাবু প্রীতিশরায়, বাবু বিশ্বজিৎ রায়, কিংকর মন্ডল, মনিন্দ্রনাথ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল প্রমূখ। অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা কমিটির হাতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুদানের চেক তুলে দেন কাজী আলাউদ্দিন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com