Breaking News

নাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেওয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও অবৈধভাবে নির্বাচনে ভোট দেওয়ায় ৩৩ বছর বয়সী মোহাম্মদ হাচিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের বিজ্ঞপ্তিতে এক তথ্য জানানো হয়েছে।

মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআই বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জিমি পল যৌথভাবে হাচিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানান।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত রহমান যুক্তরাষ্ট্র নাগরিক নন জেনেও নভেম্বর ২০২৪-এর নির্বাচনে ভোট প্রদান করেন, যে নির্বাচনটি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মার্কিন সেনেট বা প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল।

অভিযোগ দায়েরের অর্থ অপরাধ প্রমাণ হওয়া নয় এবং আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আসামি নির্দোষ হিসেবে গণ্য হবেন।

অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমানকে সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড ভোগ করতে হতে পারে, তবে সাধারণত আসল সাজা সর্বোচ্চ শাস্তির চেয়ে কম হয়ে থাকে এবং ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক প্রাসঙ্গিক আইন বিবেচনা করে দণ্ড নির্ধারণ করবেন।

ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এই তদন্ত পরিচালনার জন্য এফবিআই এবং সহায়তা প্রদানকারী ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ওয়াশিংটন ফিল্ড অফিসকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মামলাটি পরিচালনাকারী অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ফিলিপ মোটসেকেও তিনি ধন্যবাদ জানান।

সূত্র: মার্কিন বিচার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট

About dainiksatkhira24

Check Also

মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ

Spread the loveডেস্ক রিপোর্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com