Breaking News

নতুন পোশাক পেয়ে সাতক্ষীরায় ৩০০ শিশুর মুখে ফুটলো ঈদের  হাসি 

Spread the love

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় ৩ শতাধিক শিশুর মুখে ফুটলো ঈদের হাসি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নতুন পোশাক ও নতুন টাকা ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে তারা। শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু
ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন, এতিম ও দুস্থ পরিবারের শিশুদের হাতে উঠিয়ে দেয় নতুন পোশাক।

এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ শিশুদের হাসি আর আনন্দে হয়ে ওঠে উৎসবমুখর। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরা সদর উপজেলা ও তালা উপজেলার ৩০০ শিশুর হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়েছে।

উপহার পেয়ে এক শিশুর মা আবেগঘন কণ্ঠে বলেন, আমার ছেলে সবসময় অন্যদের নতুন জামা দেখে মন খারাপ করত। আজ ওর মুখে যে হাসি দেখলাম, সেটা আমাদের জন্য অনেক বড় আনন্দ। যারা এই আয়োজন করেছে, আল্লাহ তাদের ভালো রাখুক।

আমরা বন্ধু ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ কমিটির আহ্বায়ক সাকিবুল হাসান বলেন, আমরা বন্ধু ২০১৫ সাল থেকে সাতক্ষীরায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছি। প্রতিবছরের ন্যায় এবারও আমরা ঈদ উপহার দিচ্ছি, তবে এবারের আয়োজন অতীতের সব রেকর্ড ভেঙেছে। একযোগে সাতক্ষীরার দুই উপজেলায় ৩০০ শিশুর মাঝে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে সত্যিই আমরা খুশি।

শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনুষ্ঠানে অংশ নেন সামাজিক ব্যক্তিত্ব শরীফুল্লাহ কায়সার সুমন,  আহসান রাজীব, এম বেলাল হোসাইন, জামাল উদ্দীন, গাজী আসাদ, এসএম বিপ্লব হোসেন, বাহলুল করিম, ,  মাহি প্রমুখ।

মানবিক এই উদ্যোগটি শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং সৃষ্টি করেছে ভালোবাসা, সহমর্মিতা আর ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com