Breaking News

দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দৈনিক সাতনদী ফোরামের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা জজ আদালত অফিস চত্বরে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশককে ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানিমূলক ভাবে জেলে আটকে রাখা হয়েছে। সাতনদী দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম, অপরাধের বিরুদ্ধে শক্ত অস্থান রেখে আসছিল। এতে একটি পক্ষ সাতনদী পত্রিকার উপর নানা সময় ষড়যন্ত্র করে আসছিল। গত ২০২৪ সালের ১ নভেম্বর দেবহাটা উপজেলার খলিশাখালি মৎস্যঘের এলাকায় অস্ত্র অভিযানে যায় বাংলাদেশ সেনা বাহিনী। এসময় সেখান থেকে অস্ত্র ও বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। ওই দিন গনপিটুনিতে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এঘটনায় দেবহাটা থানায় মামলা হলে ওই মামলায় সাতনদীর সম্পাদক ও প্রকাশক সহ স্থানীয় জনপ্রতিনিধিদের জড়ানো হয়। মামলায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের নাম থাকায় সেসময় প্রতিবাদ জানালে তৎকালিন দেবহাটা থানার ওসি দুঃখ প্রকাশ করেন এবং তিনি বলেন এই হাবিবুর রহমান সাতনদীর সম্পাদক নন। কিন্তু পরবর্তীতে ওই মামলায় ওয়ারেন্ট জারি হলে বিজ্ঞ হাইকোর্টের জামিন নেন হাবিবুর রহমান। পরে সাতক্ষীরা জেলা আদালতে জামিনের আবেদন জানালে জামিন নামঞ্জুর করা হয়। একই সাথে পত্রিকার সম্পাদককে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি জেলে থাকা অবস্থায় সাতক্ষীরার আরো ২টি মামলায় অজ্ঞত আসামি করা হয়েছে। একজন সম্পাদকে জেলে রেখে একের পর এক মামলা দেওয়া স্বাধীন দেশের কাম্য নয়। তাই দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের অতিদ্রুত সকল মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মানববন্ধনে দৈনিক সাতনদী পত্রিকার কর্মকর্তা, সংবাদদাতা ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহনকারীরা প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com