Breaking News

দক্ষিণ কোরিয়া সফরে ট্রাম্প, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়া সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সফরের আগমুহূর্তে নতুন করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

কেসিএনএ জানায়, ইয়েলো সাগরে চালানো ওই ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘণ্টার বেশি সময় উড়ে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চন পরীক্ষাটি তত্ত্বাবধান করেন।

পাক জং চন বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই এবং শত্রুদের কাছে আমাদের সক্ষমতা প্রদর্শনই ছিল এই পরীক্ষার লক্ষ্য।’

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, তাদের সেনাবাহিনী স্থানীয় সময় মঙ্গলবার বেলা ৩টার দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করে। ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে উৎক্ষেপণ করা হয়।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে অস্ত্রগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে। তাঁরা জানিয়েছেন, যেকোনো উত্তর কোরীয় উসকানির বিরুদ্ধে প্রভাবশালী প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখা হয়েছে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। তারা দাবি করেছে, নতুন হাইপারসনিক সিস্টেমে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র।

২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ব্যর্থ পারমাণবিক কূটনীতির পর থেকে ওয়াশিংটন ও সিউলের সঙ্গে সব ধরনের আলোচনাই বন্ধ রেখেছে পিয়ংইয়ং। তাই ট্রাম্পের সফরকালে এই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com