ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে বাদামতলায় পুকুরের পানিতে ডুবে রাজমিস্ত্রী মোঃ আছাদুল মোড়লের ছেলে আরিয়ান মোড়ল নামে ৩ বছর ৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ৩ টায় শিশু আরিয়ান বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায়।
স্থানীয়রা জানায়,পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় গোটা মাছিয়াড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
