তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি

Spread the love

জহর হাসান সাগর: তালায় খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা চেতনানাশকের প্রভাবে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকাসহ প্রায় ৪৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে গৃহকর্তা সবুজ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন ও অসুস্থ অবস্থায় গৃহকর্তা সবুজ সরদার ও তাঁর বাবা মতলেব সরদারকে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা ওই খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে তছনছ করে। পরে সেখান থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় ৪৪ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।

শুক্রবার সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

About dainiksatkhira24

Check Also

তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Spread the loveজহর হাসান সাগর : তালা উপজেলার ৬নম্বর তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com