তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

তালা প্রতিনিধি :: তালা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আলো প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রজত রায়ের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, ইউপি সদস্য বাইজিত হোসেন, ইয়াসিন গোলদার ও জাহাঙ্গীর হোসেন, আলো প্রকল্পের ব্যবস্থাপক প্রদুষ মানকিন, মনিটরিং অফিসার বিধান বিশ্বাস, প্রোগ্রাম অফিসার লিন্ডা বাড়ৈ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা শাহানারা খাতুন।

আলো প্রকল্পের ব্যবস্থাপক প্রদুষ মানকিন বলেন, “আমরা সরকারের সঙ্গে নেটওয়ার্কিং ও সমন্বয়ের মাধ্যমে কাজ করব, যাতে দুর্যোগের সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাই সমন্বিতভাবে কাজ করতে পারে এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়।”

মনিটরিং অফিসার বিধান বিশ্বাস সভায় ”বজ্রপাতের ঝুঁকি, বজ্রপাতের সময় করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তিনি বজ্রপাতের আগাম সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ সময়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন “

সভায় ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি ও সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা কার্যক্রম জোরদার, কমিটির সদস্যদের দায়িত্ব ও পারস্পরিক সমন্বয় এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত সাড়া প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা, নিয়মিত সভা, কার্যকর সমন্বয় এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে তালা সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com