
জহর হাসান সাগর :তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মো. আলম আলী বিশ্বাস (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে তালার পাটকেলঘাটা থানার মোঃ মশিয়ার আলী বিশ্বাসের ছেলে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তালা থানার ওসি মো. মাইনউদ্দীন বিষযটি নিশ্চিত করেছেন।
মন্দির কমিটির পক্ষ থেকে বলাই দাস জানান, সোমবার রাত ২টা পর্যন্ত মন্দিরে পাহারা দেওয়া হয়, কিন্তু টানা বৃষ্টির কারণে পরে তারা ঘুমিয়ে পড়েন। এ মন্দিরে আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্দির কমিটির পক্ষ থেকে মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
