Breaking News

তালা থানায় ওসি আব্দুল আলিমের যোগদান

Spread the love

তালা প্রতিনিধিঃতালা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক আব্দুল আলিম। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি নতুন কর্মস্থল তালা থানার দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ মাগুরায় কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্বপালন শেষে তাঁকে তালা থানায় পদায়ন করা হয়েছে। তাঁর যোগদান উপলক্ষে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। আব্দুল আলিম ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৬
সালের ডিসেম্বরে তিনি ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি ফরিদপুরের ভাঙ্গা, যশোরের শার্শা ও অভয়নগর এবং সাতক্ষীরার দেবহাটা থানাসহ বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তালা থানায় যোগদানের পর আব্দুল আলিম এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও অন্যান্য অপরাধ দমনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,
সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

নতুন ওসির দায়িত্ব গ্রহণ উপলক্ষে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,দপ্তর সম্পাদক বি.এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস.এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সি.সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির স্টাফ রিপোটার সাতক্ষীরা এস.এম আকরামুল ইসলাম,মো: বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

আমিনীর বিরুদ্ধে একের পর এক মব সন্ত্রাসের কারণে ভয়ে দেশ ছাড়লেন বীর মুক্তিযোদ্ধা

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ওহিদুজ্জামান শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com