Breaking News

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি:দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ দেশব্যাপী উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, প্রধান অতিথি বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী মুহাম্মাদ আল আমিন, বিশেষ অতিথি বক্তব্য দেন ডুমুরিয়া‌ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, কৃষ্ণপদ বৈরাগী, এ্যাড: আলমগীর হোসেন।উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডুমুরিয়া উপজেলায় ৫ জন কে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জাতীয় মৎস্য পদক হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। সেরা চিংড়ি চাষী ক্লাস্টার লিডার সাংবাদিক শেখ মাহতাব হোসেন, বাগদা চিংড়ি উৎপাদন সফল চাষী প্রশান্ত কুমার ঘোষ, আধা নিবিড় পদ্ধতিতে সফল বাগদা চিংড়ি চাষী নিত্যনন্দ মন্ডল, গলদা কার্প মিশ্র সফল চাষী শেখ শাহিনুর রহমান, গলদা উৎপাদন সফল ক্লাস্টার চাষী মারুফ সরদার। এসময় প্রধান অতিথি কর্তৃক ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয় ।

উল্লেখ্য: ২০২৫ সালের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন শেখ আমজাদ হোসেন ও মৎস্য অফিসের টেকনিক্যাল অফিসার আশিকুর রহমান।

About dainiksatkhira24

Check Also

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

Spread the loveনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com