Breaking News

ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর পোড়া-ঝলসানো লাশ উদ্ধার

Spread the love
ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় অজ্ঞাত এক নারীর অর্ধ শরীর পোড়া ও ঝলসানো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার নামক স্থান থেকে মধ্যবয়সী এই নারীর লাশ উদ্ধার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। এ সময় মহিলা ওই লাশের দেহ থেকে হাত ও পায়ের রগ কেটে শরীরে ক্যেমিকাল জাতীয় দ্রব্য দিয়ে ৯৫ ভাগ পুড়ে ঝলসে দিয়েছে ঘাতকরা। এসময়  মৃত মহিলার শরীরে সেলোয়ার কামিজ, হাতে চুরি ও নাকে নাকফুল পরিহিত দেখা গেছে। ঘটনা স্থলে খুলনা জেলা পুলিশের বি- সার্কেল মোঃ খায়রুল আনাম  (বিপিএম) ও ডুমুরিয়া থানা পুলিশ সরেজমিন পরিদর্শন করেন। স্থানীয় ও থানা পুলিশ সূত্র বলছে শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় ঘাতকরা অন্য কোনো স্থান থেকে হত্যা করে কাঁঠালতলা বাজার সংলগ্ন,  হোমিও চিকিৎসক অসিম মল্লিকের একটি পরিত্যক্ত টিনসেটের ঘরের মধ্যে ক্যামিকাল জাতীয় দ্রব্য দিয়ে মহিলার শরীর  ঝলসানো লাশ দেখতে পাই। ঝলশানো লাশটির  সনাক্তের জন্য কাজ করছে পুলিশের সিআইডি টিমের সদস্যরা।

About dainiksatkhira24

Check Also

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

Spread the loveনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com