Breaking News

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

Spread the love

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে এনসিপি।

প্রাথমিকভাবে ১২৫ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এনসিপি। কুমিল্লা-৪ আসনটি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত।

এই আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন। অন্যদিকে পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

About dainiksatkhira24

Check Also

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল

Spread the loveশেখ আমিনুর হোসেন: সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com