Breaking News

গাজার স্কুলে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ২৫

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় একটি স্কুলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

গাজার চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজা সিটিতে সোমবার ফাহমি আল-জারজাওয়ি স্কুল লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়।

গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া থেকে পালিয়ে যাওয়া শত শত ফিলিস্তিনি ফাহমি আল-জারজাওয়ি স্কুলে আশ্রয় নিয়েছিল। সেখানেই হামলা চালায় ইসরায়েল।

গাজায় হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, স্কুলটি থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে।

তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

‘চূড়ান্ত ধাপে অভিযান, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল’ ‘চূড়ান্ত ধাপে অভিযান, পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল’
এক ফোনকলে রামি রফিক বিবিসিকে বলেছেন, সর্বত্র আগুন জ্বলছিল। আমি মাটিতে পুড়ে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। ভয়াবহ এই দৃশ্য দেখে আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেছে দেখা যায়, ওই স্কুলের বিশাল অংশে আগুন জ্বলছে। অনেক লাশ পুড়ে গেছে। যাদের মধ্যে শিশুও রয়েছে। এ ছাড়া অনেকে গুরুতর আহত হয়েছে।

স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্তপ্রধান মোহাম্মদ আল-কাসিহও রয়েছেন। এ ছাড়া হামলায় তার স্ত্রী ও শিশুও রয়েছে।

এই স্কুলে হামলার আগে গাজা সিটির একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চার জন নিহত হয়েছে।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com