
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাগৃহে বুধবার (০৬ মে) সকাল ১১টায় “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্ক শক্তিশালীকরণ’ (DHRNS) প্রকল্পের আওতায় এই আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, সাতক্ষীরা। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
সংলাপে বক্তারা গণতন্ত্রের বিকাশে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় সাংবাদিকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ মানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
