কালিগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাত, অভিযুক্ত যুবক গ্রেফতার

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জের এক তরুণীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত এবং পরে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় সাব্বির আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তিভোগী তরুণী বাদি হয়ে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং-১৯।গ্রেপ্তার যুবক কালিগঞ্জের নারায়ণপুর গ্রামের মহসিন গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বে-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।

এজাহার থেকে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তরুণীর সাথে বিয়ের অনুষ্ঠানে সাব্বির আহমেদের পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই আসামি প্রেমের প্রস্তাব দিয়ে তাকে বিরক্ত করতো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।বাদিনীর অভিযোগ, এই সম্পর্কের সুযোগে সাব্বির তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এমনকি ঢাকায় নিজের কর্মস্থলে নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে জোর করে উপজেলা একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়। পরবর্তীতে সাব্বির তাকে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২, রোড-৬ এর একটি বাসায় নিয়ে যায় এবং ২১ জুন ২০২৫ থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত একত্রে অবস্থান করে। সেই সময়েও যুবক তার সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় এবং নানা ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বিদেশ যাওয়ার নাটক করে যোগাযোগ বন্ধ করে দেয় ।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে#

About dainiksatkhira24

Check Also

কালিগঞ্জের এআই ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল সিজারে রোগী সাবিনার মৃত্যু

Spread the loveরঘুনাথ খাঁ: কোন বিশেষজ্ঞ এনেসথেসিয়া ছাড়া সিজার করতে যেয়ে সাবিনা খাতুন নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com