কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আঘাতে কৃষকের মৃত্যু

Spread the love

রঘুনাথ খাঁ: কাটা তাল গাছের মাথার আঘাতে এক কৃষকের
মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম প্রজিত সরদার (৫৪)। সে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর
গ্রামের বিন্দু সরদারের ছেলে।

বিষ্ণুপুর গ্রামের শংকর সরদার জানান, তার ভাই প্রজিত সরদার সোতা
গ্রামে নামযজ্ঞ শোনার জন্য শনিবার দুপুর ১২টার দিকে বাইসাইকেলে
বাড়ি থেকে বের হয়। সোয়া ১২টার দিকে সে বিষ্ণুপুর- চৌমুহুনী
সড়কের জয়পত্রকাটি গ্রামের জলিল ঢালির বাড়ির পাশে পৌঁছালে একটি
কাটা তাল গাছের শুকনো মাথা তার উপর ছিঁটকে পড়লে সে মারাত্মক
জখম হয়।এসময় বুকের কয়েকটি হাড় ভেঙে যায়। তাকে হাসপাতালে নেওয়ার
প্রস্তুতিকালে ঘটনাস্থলেই সে মারা যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই
প্রজিত সরদারের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।# সাতক্ষীরা
প্রতিনিধি।

About dainiksatkhira24

Check Also

কালিগঞ্জের এআই ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল সিজারে রোগী সাবিনার মৃত্যু

Spread the loveরঘুনাথ খাঁ: কোন বিশেষজ্ঞ এনেসথেসিয়া ছাড়া সিজার করতে যেয়ে সাবিনা খাতুন নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com