Breaking News

কালিগজ্ঞে  ডোবায় পড়ে শিশুর মৃত্যু

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে থাকায় ডোবায় পড়ে রোহান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।রোহানেএকই এলাকার মিজানুর রহমান গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রোহানের বাবা মিজানুর রহমান গাজী মিলে ছিলেন, মা ব্যস্ত ছিলেন গোয়ালঘরে। এ সময় রোহান খেলতে খেলতে টিউবওয়েলের পাশে থাকা নোংড়া ডোবাতে পড়ে যায়। কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা রোহানকে ডোবায় ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী ঢাকায় গ্রেফতার

Spread the loveহাফিজুর রহমান : উপ-সহকারী পরিদর্শক আতিকুর রহমান, সহকারি পরিদর্শক সরোয়ার হোসেনের দৃঢ়তায় র‍্যাব-৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com