Breaking News

কলারোয়ায় দুই ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

Spread the love

কামরুল হাসান: কলারোয়া উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন বিএনপির সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শনিবার(২৩আগস্ট) বিকেলে উপজেলার প্রথম ইউনিয়ন সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদীয় আসনের টিম লিডার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ কামরুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক জিএস এম এ রব শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, বিএনপি নেতা মো. রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু প্রমুখ। সম্মেলনে ৩নং কয়লা ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন। এদিকে, সন্ধ্যায় অনুরূপভাবে ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ আবুবকর ছিদ্দীক, সাধারণ সম্পাদক হয়েছেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়াছিন আলি।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com