Breaking News

এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি

Spread the love

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বিএনপি এ ঘটনায় আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। আজকে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে যে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘বিএনপি আজ নিজেদের নেতাদের সমালোচনার ঊর্ধ্বে ভাবছে, যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিব ও শেখ হাসিনাকে ‘সেক্রেড’ বানিয়েছিল। বিএনপিও এখন দ্বিতীয় সারির নেতা সালাহউদ্দিন আহমদের সমালোচনাকে সহ্য করতে পারছে না। এর ফলে এনসিপির ওপর হামলা চালানো হয়েছে, যা নতুন এক স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে।’

তিনি বলেন, ‘চকরিয়ার সমাবেশে এনসিপি নেতারা কারও নাম উল্লেখ করেননি। বরং তারা সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছিলেন। তবুও বিএনপির পক্ষ থেকে হামলা চালানো হলো। তাহলে কি সালাহউদ্দিন আহমদ এসব চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত?’

বিএনপির উদ্দেশে তিনি আহ্বান জানান, ‘অসহিষ্ণু ও আক্রমণাত্মক রাজনীতি থেকে সরে আসুন। জনগণ এখন ইতিবাচক ও শান্তিপূর্ণ রাজনীতি দেখতে চায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর মানুষ আর সংঘাত চায় না। কর্মীদের সংযত করুন, গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করুন।’

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com