এক সিরিজে ৭৫৪ রান করে গিলের ১০ রেকর্ড

Spread the love

খেলাধুলা ডেস্ক:
অধিনায়ক হিসাবে নিজের প্রথম সিরিজে নজর কেড়েছেন শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ টেস্টের সিরিজে একাই ৭৫৪ রান করেছেন তিনি। তার নেতৃত্বে ২-২ এ সিরিজ ড্র করেছে ভারত। সিরিজ জুড়ে নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও বেশ কিছু রেকর্ড গড়েছেন গিল।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের ইতিহাসে এক সিরিজে সর্বাধিক রান করেছেন গিল। এর আগে ১৯৯০ সালে ৭৫২ রান করেছিলেন ইংল্যান্ডের গ্রাহাম গুচ। তাকে ছাপিয়ে গেছেন গিল।

ভারতের অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান করেছেন গিল। এর আগে ১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসাবে ৭৩২ রান করেছিলেন সুনীল গাভাস্কার।

এশিয়ার প্রথম ব্যাটার হিসাবে সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে এক টেস্ট সিরিজ়ে ৭০০ বা তার বেশি রান করেছেন গিল। এর আগে ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির ৬৯২ রান ছিল সর্বাধিক।

ইংল্যান্ডের বিপক্ষে এশিয়ার ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান করেছেন গিল। এর আগে যশস্বী জয়সওয়ালের ৭১২ রান ছিল সর্বাধিক।

ইংল্যান্ডের মাটিতে এশিয়ান ব্যাটারদের মধ্যে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান করেছেন গিল। এর আগে মোহাম্মদ ইউসুফের ৬৩১ রান ছিল সর্বাধিক।

ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের পর গিল তৃতীয় অধিনায়ক যিনি এক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করেছেন।

সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি (এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ রান) করেছেন গিল। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশানের ১৯৩ রান ছিল সর্বাধিক।

এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছেন গিল। অর্থাৎ, এক টেস্টেই ৪৩০ রান করেছেন তিনি। বিদেশের মাটিতে এক টেস্টে এই রান সর্বাধিক। এর আগে পাকিস্তানের মাটিতে এক টেস্টে অস্ট্রেলিয়ার মার্ক টেলরের ৪২৬ রান ছিল সর্বাধিক।

ভারতের অধিনায়ক হিসেবে টেস্টের এক ইনিংসে গিলের ২৬৯ রান সর্বাধিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির ২৫৪ রান ছিল সর্বাধিক।

কোহলির পর বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম দুই টেস্টে তিন সেঞ্চুরি করেছেন গিল। হেডিংলেতে প্রথম ইনিংসে ১৪৭ এবং এজবাস্টনে দুই ইনিংসে ২৬৯ ও ১৬১ রান করেছেন তিনি। কোহলি অধিনায়ক হিসেবে অ্যাডিলেডে ১১৫ ও ১৪১ এবং সিডনিতে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন।

সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন গিল। গাভাস্কার নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ ও পরের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৫ রান করেছিলেন।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com