Breaking News

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন

Spread the love

আঃজলিল: ঝিকরগাছার উপজেলা সহ শংকরপুর ইউনিয়ন বাসী ও দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল মালেশিয়া পুডু শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন পবিত্র ঈদুল আযহার আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঝিকরগাছা উপজেলা সহ শংকরপুর ইউনিয়ন বাসী এবং দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সাবেক ছাত্র নেতা ফারুক হোসেন বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় পালন করা হয় পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নির্দেশে নিজ পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।তাঁরই ধারাবাহিকতায় নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।

তিনি আরো বলেন, এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com