আশাশুনির সাবেক এমপির স্ত্রীর দাফন সম্পন্ন

Spread the love

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা-৩ (আশাশুনি) আসনের সাবেক এমপি এড. সালাহ উদ্দীনের স্ত্রীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত্র ১০.৩০ টার জানাযা নামাজ শেষে মরহুমাকে দাফন করা হয়।সাবেক এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা প্রবীন আইনজীবি এড স ম সালাহ উদ্দীনের স্ত্রী এড শাকিলা খানম বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার রাত্র ১০.৩০ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, মাওঃ মোনায়েম হোসেন। এসময় সাবেক এমপি এড. স ম সালাহ উদ্দীন, এড এবিএম সেলিম, এড বাপ্পী, এড নূরুল আমিন, এড আঃ সোবহান মুকুল, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com