আশাশুনির পি.এন.এন এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীর প্রথম পুনর্মিলনী  

Spread the love
কৃষ্ণ ব্যানার্জী:
“হৃদয়ের টানে, প্রিয় প্রাঙ্গণে”এই স্লোগানে  সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ৬০ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে ১ম বারের মত  বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান  হয়েছে।বুধবার, (২ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্নীল এই আয়োজনে উদ্বোধনী পর্ব,প্রাক্তন ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান ,বর্তমান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উৎসব স্মারক প্রদান,স্মৃতিচারণ, খেলাধুলা, পুরস্কার বিতরণী, রাফেল ড্র ও প্রাক্তন শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব গুলোর মধ্য দিয়ে অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে দীর্ঘ বছর পর নিজ সহপাঠী, সিনিয়র -জুনিয়র ব্যাচে সকলের মিলিত হওয়া ও তাদের উচ্ছ্বাস  অনুষ্ঠানটিকে  উৎসবমূখর করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব আলী সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র তারক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় প্রাক্তন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান পর্বে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পেলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ সানা, কার্তিক চন্দ্র রায়,বিকাশ চন্দ্র রায়,রঞ্জন কুমার ঢালী,অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক লক্ষ্মণ চন্দ্র মন্ডল, মো আহসান উল্লাহ, মো আ: রহিম,তপন কুমার গাইন, সুকুমার রায় অবসর প্রাপ্ত নৈশ প্রহরী রঞ্জন কুমার ঢালী।
এছাড়া দীর্ঘ সময় বিদ্যালয়ে তাদের সেবার স্বীকৃতি স্বরূপ  স্মাননা প্রদান করা হয়। সবশেষে সংস্কৃতির অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত বিদ্যালয়ের নতুন পুরাতন ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ সহ এলাকার শত শত দর্শক উপভোগ করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com