Breaking News

আশাশুনিতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি খোকন গাঁজাসহ গ্রেফতার

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি খোকন গাঁজাসহ গ্রেফতার হয়েছে। রবিবার (১৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আশাশুনির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরী সাংবাদিকদের জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের কেনা শেখ এর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজরুল ইসলাম ওরফে খোকন (৬৫) এর বাড়িতে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা, একটি বাটন মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া ও মাদক ব্যবসায় লিপ্ত থাকা খোকনকে গ্রেফতার করায় স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও সস্তি প্রকাশ করেছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নাম্বার ৮) রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com