dainiksatkhira24

এলপিজি ও অটোগ্যাসের দাম কমলো

অনলাইন ডেস্ক: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। সোমবার (২ জুন) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), এদিন সন্ধ্যা থেকে কার্যকর হবে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম …

Read More »

মিষ্টির ‘ভালোবাসা’য় শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ডাক্তার মেয়েকে বিয়ে করবেন বলে খবর শোনা গিয়েছিল কিছুদিন আগে। আর সে খবরের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে বিয়ের গুঞ্জনেও বেশ তোলপার হয়েছিল বিনোদন মহলে। যাও সে সংবাদ চাউর হলে মিষ্টি নিজেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে শাকিবের সে ডাক্তার পাত্রী তিনি। এরপর অবশ্য গণমাধ্যমকে বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে জানিয়েছেন মিষ্টি …

Read More »

সেনাবাহিনীর ‘স্পষ্ট অবস্থান’ দেখতে চান সারজিস

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে ‘সামান্য আগুন’ নিয়ে যাদের এত চিন্তা, তারা গত ৯ মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে, এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি। কিন্তু ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম …

Read More »

২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে প্রবেশ করতে দেয়নি সৌদি

আন্তজার্তিক ডেস্ক: প্রায় ২ লাখ ৭০ হাজার হজযাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া হজ করতে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থা এপি।সৌদি সরকারের হজ কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর হজ মৌসুমে তীব্র তাপদাহে অনেক হাজীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু হওয়ায় এ বছর ‘অবৈধ’ হজযাত্রীদের মক্কায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। হজের অনুমতি না থাকায় এ পর্যন্ত ২ লাখ …

Read More »

দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডপ্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। এর মধ্য দিয়ে বাংলাদেশের জার্সিতে দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে তাকে।সোমবার (২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজার অবতরণের কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে তিনি পৌঁছান ১০টা ৫৫ মিনিটে। সেখান থেকে তিনি সরাসরি জাতীয় দলের টিম হোটেলে …

Read More »

টানা বৃষ্টিতে উৎপাদন বেড়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের

ডেস্ক রিপোর্ট: টানা বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে। সোমবার (২ জুন) সকাল থেকে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তাছাড়া চালু হয়েছে ৪টি ইউনিট।কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট। কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় বেশ কিছুদিন ধরে একটি একটি ইউনিট চালু রাখা সম্ভব …

Read More »

ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

ডেস্ক রিপোর্ট: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি ৬ আসামিকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রেখেছেন আদালত।এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, …

Read More »

সাতক্ষীরার সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

নিজস্ব প্রতিনিধি : চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।রবিবার (১জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা …

Read More »

কঠিন গল্প শোনালেন রাশমিকা

বিনোদন ডেস্ক: রাশমিকা মান্দানা অভিনেত্রী হিসেবে বলিউডে শক্ত জায়গা গড়ে তুলেছেন। এর পাশাপাশি ইতোমধ্যে তিনি নিজেকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এই সফলতার পেছনে লুকিয়ে রয়েছে অনেক কঠিন সময়ের গল্প। সেই গল্প এবার নিজেই প্রকাশ করলেন দক্ষিণ ভারতের এ সুন্দরী অভিনেত্রী।সম্প্রতি এক ফ্যান তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রাশমিকাকে প্রশ্ন করেন, ‘আপনি কী করেন যখন জীবনের সবচেয়ে খারাপ সময় …

Read More »

লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বৃটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী ১০ জুন লন্ডন সফরে যাচ্ছেন তিনি। ১২ জুন ব্রিটেনের রাজপরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ড. ইউনূসকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। রাজা চার্লস থ্রি নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দিবেন। সফর শেষে তিনি ১৩ জুন ঢাকায় ফিরবেন।২০২৪-এ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com