হাফিজুর রহমান: পতিতা , কল গার্ল নিয়ে যৌন ব্যবসার অন্তরালে সাতক্ষীরার কাটিয়ায় ভাড়া বাসা মধু কুঞ্জে পাওনা টাকা দেওয়ার নাম করে ১ সাংবাদিককে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে কলগার্ল দিয়ে নগ্ন ভিডিও ধারণ ও বিকাশে টাকা আদায়কারী মামলার মূল হোতা একাধিক পর্নোগ্রাফি ও চাঁদাবাজি, প্রতারণা মামলার আসামি কাদের মেম্বরকে আটক করেছে র্যাবের সদস্যরা। সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলার …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: জাতীয় বৃক্ষ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে আজ সাতক্ষীরা সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। সোমবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচিতে অংশ নেন সাতক্ষীরা সরকারি …
Read More »রামসাগর এক্সপ্রেস চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
রুকুনুজ্জামান: বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ছাদের উপর থেকে পড়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু। সোমবার ১২টা৩০মিনিটের সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা ৫৯ আপ রামসাগর এক্সপ্রেস পার্বতীপুর স্টেশনে ৩ নং প্ল্যাটফর্মে ৫ নম্বর লাইনে প্রবেশের সময় ছাদের উপর পানির পাইপ লাইন সাথে ধাক্কা লেগে মো: সাগর (১৭) পিতা হাসানুর রহমান গ্রাম মনিরামপুর ৩নং ওয়ার্ড সুন্দরগঞ্জ গাইবান্ধা নামে …
Read More »ইসলামী ব্যাংক হাসপাতালে “এসি ওয়ার্ড’র উদ্বোধন
ফিরোজ হোসেন: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এ “এসি ওয়ার্ড” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জুন ) দুপুর ৩ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের দ্বিতীয় তলায় উক্ত “এসি ওয়ার্ড” এর উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে “এসি ওয়ার্ডের” উদ্বোধন …
Read More »তালায় বজ্রপাতে এক মৎস্য ঘের ব্যবসায়ী নিহত
বিশেষ প্রতিনিধি: ঃ সাতক্ষীরার তালায় বজ্রপাতে এক মৎস্য ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ( ১৬ জুন ) বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।নিহত মৎস্য ঘের ব্যবসায়ী হলেন, কাঠবুনিয়া গ্রামের বামছারাম মন্ডল ছেলে ললিত মন্ডল (৫০)। কাঠবুনিয়া গ্রামের উজ্জল মন্ডলসহ একাধিক ব্যক্তি জানান, ললিত মন্ডল কাঠবুনিয়া গ্রামের বাড়ির পাশে নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় হটাৎ …
Read More »সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
আব্দুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১৬ জুন) জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অনলাইন জুয়া, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ, অনিষ্পন্ন মামলার দ্রæত নিষ্পত্তি, মানব পাচার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, …
Read More »সাতক্ষীরায় পাওনা টাকা না দিয়ে উল্টো ট্রাক মালিককে হয়রানির অভিযোগ চালকের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ট্রাক মালিকের পাওনা টাকা না দেওয়ার উদ্দেশ্যে ট্রাক চালক কর্তৃক ষড়যন্ত্র এবং মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার মোঃ আরশাদ আলীর পুত্র মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, আমার মালিকানাধীন ট্রাক যার রেজি: নং-সাতক্ষীরা -ট-১১-০৪২৩। উক্তটি ট্রাকটি চালানোর জন্য মাত্র ১ মাস পূর্বে বুধহাটা …
Read More »তালার সরকারি ডাক বাংলোর বেহাল দশা
ফারুক সাগর : তালা উপজেলার সরকারি ডাকবাংলোর বেহাল দশা। দীর্ঘদিন সংস্কারের অভাবে উপজেলার সদর ডাকবাংলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে,বাংলোর সামনের সীমানা প্রচীর ভেঙে পড়েছে। ভিতরে জেলা পরিষদ আওতায়ধীন সরকারি গাছ স্তূপ করা। যেন ছোট্ট এক সুন্দর বন। চার কক্ষের বাংলোর ঝুল কালি পড়েছে। বাথরুম নেই পানির সুব্যবস্থা। কোন কক্ষে লাইট আছে কিন্তু ফ্যান নেই। বাংলোর প্রবেশ মুখে দুপাশে …
Read More »কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ উদ্ধার
কামরুল হাসান: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে একশ পিস সিলডেনাফিল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৫ জুন) কলারোয়া থানাধীন মাদরা, হিজলদি ও কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ ওষুধ উদ্ধার করেন। রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদরা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী রাজপুর নামক …
Read More »কালিগঞ্জের চাম্পাফুলে বিএনপি’র উদ্যোগে উঠান বৈঠক
মামুন বিল্লাহ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল থালনা সাইক্লোন সেন্টারে ১৫ জুন রবিবার বিকাল সাড়ে ৪টায় চম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৩ জুলাই ২০২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে চাম্পাফুল ইউনিয়ন বিএনপি’র সদ্য সাবেক সদস্য সচিব আবুল কালাম গাজীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোখলেসুর …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
