নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) সকাল ৯টায় সদরের লাবসা ফুটবল মাঠে জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে …
Read More »dainiksatkhira24
বুধহাটা দরগাহ মসজিদে জুম্মা উদ্বোধন
জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা দরগাহ পাঞ্জেগানা মসজিদকে জুম্মা মসজিদ হিসাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আলোচনা ও জুম্মা নামাজের মধ্যদিয়ে মসজিদের উদ্বোধন করা হয়। বুধহাটা বাজারের উত্তরাংশে বুড়ো পীর সাহেবের দরগাহ-এ এলাকার ধর্মপ্রাণ মানুষের পাঞ্জেগানা মসজিদ চলে আসছিল। মুসল্লিদের আগ্রহ ও চাহিদার প্রতি সম্মান রেখে পাঞ্জেগানা মসজিদকে জুম্মা মসজিদ হিসাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ১১ লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস সিলডেনাফিল ট্যাবলেটসহ এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে,তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর ও বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে মালামাল আটক করা হয়।তবে এসময় কাউকে আটক রা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক …
Read More »তালায় ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
জহর হাসান সাগর : সাতক্ষীরার তালায় গ্রামীণ ঐহিত্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ৮ মে) বিকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের নলবুনিয়া বিলে স্থানীয় যুব সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার ৩৪ টি ঘোড়া অংশ নেয়।তালা বাজার বনিক সমিতির আহবায়ক এস এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও নুর ইসলাম বিশ্বাস এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত …
Read More »সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের সমন্বয় সভা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ইউনিয়ন প্রশাসনিক কমকর্তাদের অংশগ্রহণে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ মে) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, ইউপি প্রশাসনিক কমকর্তাগণ ও এভিসিবি-৩ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নারগিস সুলতানা।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, গ্রাম …
Read More »কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
কামরুল হাসান: কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ও মালামাল ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত অবনী ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ। বৃহস্পতিবার কলারোয়া প্রেসক্লাবে বিশ্বজিৎ ঘোষ তাঁর লিখিত বক্তব্যে বলেন, পৈত্রিক ৬ শতক জমি নিয়ে একই গ্রামের বাসুদেবের স্ত্রী দিপালী ঘোষের সাথে বিরোধ চলে আসছে। তাঁর বাবা প্রয়াত অবনী ঘোষ ১৯৬৩ সালে বামনখালি মৌজার ৮ শতক জমি ক্রয় করেন। এরমধ্যে …
Read More »সাতক্ষীরা জেলা শাখা কর্মজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমদন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল সাতক্ষীরা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ৭ই মে ২০২৫ রোজ বুধবার অনুমোদন করা হয় এডভোকেট মোঃ সোহরাব হোসেন আহ্বায়ক, মো: আবুল হাসান বাবুল”কে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন খান পিপিএম, সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান নয়ন সহ কেন্দ্রীয় কমিটির …
Read More »পাকিস্তান ভারত যুদ্ধকে ঘিরে সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র টহল বৃদ্ধি
রঘুনাথ খাঁ ঃ পাক -ভারত যুদ্ধে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সাতক্ষীরা সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় বিজিবি’র তিনটি ব্যাটালিয়ন রয়েছে। এগুলো হলো, সাতক্ষীরা সদরে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন, শ্যামনগরের নীলডুমুরে বিজিবি’র ১৭ ব্যাটালিয়ন ও রিভারাইন বিজিবি ব্যাটালিয়ন। সাতক্ষীরা নদী সীমান্ত রয়েছে ১৬৭ কিলোমিটার ও স্থল সীমান্ত রয়েছে ৬৭ …
Read More »হত্যা মামলায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিব কারাগারে
বিশেষ প্রতিনিধি ঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে (৫৫) একটি হত্যা মামলায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নজরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে হাবিবুর রহমান একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সাংবাদিক হাবিবুর …
Read More »সাতনদী সম্পাদক হাবিবুর রহমান কারাগারে বিএসসির নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সাহসী পত্রিকা খ্যাত দৈনিক সাতনদী’র আপোষহীন সম্পাদক-প্রকাশক হাবিবুর রহমানকে ‘হত্যা মামলার’ আসামি বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দেবহাটা উপজেলার একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে হাবিবুর রহমানকে আসামি করা হয়। তিনি গতকাল স্থানীয় আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।সাংবাদিক, সম্পাদক হাবিবকে কারাগারে পাঠানোর খবরে সাতক্ষীরার সাংবাদিক মহলে …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
