নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাসাসের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম – এঁর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ জুন বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরায় রেললাইন প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডুয়েটের সহকারী অধ্যাপক ও রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোঃ ওসমান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন …
Read More »বিজিবির অভিযানে ষোল লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ
নিজস্ব প্রতিনিধি: চোরচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় সাড়ে ষোল লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জেলার ভোমরা, ঘোনা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও সদর দপ্তরের পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি । মঙ্গলবার বিকালে এক …
Read More »দেবহাটার খলিশাখালির সন্ত্রাসীদের দৌরাত্ম্য চরমে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালির এলাকার কথিত ভূমিহীন নামধারী সন্ত্রাসী, ভূমিদস্যু ও লুটপাটকারীদের দৌরাত্ম এখনো কমেনি। আইন প্রয়োগকারী সংস্থা যথাসামান্য ভূমিকায় আতঙ্কিত এলাকাবাসী। ২০২১ সালের ১০ সেপ্টেম্বরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রায় ৩০০ পরিবারের ‘শেখ মুজিব নগর খলিশাখালি ভূমিহীন আবাসন কেন্দ্র’ ব্যানারে ১৩২০ বিঘা মালিকানাধীন জমি দখল ও লুটপাট করে। পরে কোর্টের আদেশে প্রশাসনের সহযোগিতায় জমির মালিকরা জমি ফিরে পেলেও …
Read More »দেবহাটায় ভাই-বোনদের সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করতে কর্মজীবী দলের নেতা পরিচয়ে মারপিট ও হুমকির অভিযোগ
প্রেস বিজ্ঞপ্তি:দেবহাটায় ভাই-বোনদের সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করতে জাতীয়তাবাদী কর্মজীবী দলের নেতা পরিচয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মারপিট ও খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলেন এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার খাস খামার গ্রামের মৃত আরজাহান আলীর পুত্র আছাবুর রহমান।এসময় তার বড় ভাই আজহারুল ইসলাম, তিন বোন আরিজা বেগম, আফরোজা বেগম, নাসরিন এবং মা ফরিদা বেগম উপস্থিত …
Read More »ইসলামী ব্যাংক এজেন্ট সানা এন্টারপ্রাইজে কোটি টাকা আত্মসাৎ: তালায় গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন
জহর হাসান সাগর :ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পাইকগাছা শাখার অধীনস্থ তালা উপজেলার সানা এন্টারপ্রাইজ এজেন্ট আউটলেটে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। এ ঘটনায় সোমবার (৩ জুন) সকাল ১১টায় তালা বাজারস্থ সানা এন্টারপ্রাইজ ও ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান, ম্যানেজার মোঃ তরিকুজ্জামান, এবং কর্মচারী মোঃ মুজাহিদুল …
Read More »ঈদের দিন বৃষ্টি হবে কি না, জানা গেল
অনলাইন ডেস্ক: আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাড়তে পারে গরমও। মঙ্গলবার (৩ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা …
Read More »কোহলির জন্য ট্রফি জিততে চায় বেঙ্গালুরু, চার ঘণ্টা ঘুমিয়েছেন শ্রেয়াস
স্পোর্টস ডেস্ক: আইপিএলে বেঙ্গালুরু আর কোহলি যেন সমার্থক। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে শুরু থেকেই আছেন ভারতের সাবেক এই অধিনায়ক। যদিও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেননি একবারও। রোহিতের হাত ধরে পাঁচ বার শিরোপা জিতেছে মুম্বাই, চেন্নাইয়ের শোকেসে পাঁচটি ট্রফি তুলেছেন মহেন্দ্র সিং ধোনিও। শিরোপাখরা কাটেনি কেবল কোহলির। আইপিএলের অষ্টাদশ আসরে এসে আবারও শিরোপার খুব কাছে বেঙ্গালুরু। কোহলির জন্য ট্রফি জিততে চান বলে জানিয়েছেন …
Read More »যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, চলে যেতে পারেন: ইশরাক
অনলাইন ডেস্ক: যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (২ জুন) বিকালে উত্তর যাত্রাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত …
Read More »টিকটকার সানাকে গুলি করে হত্যা
বিনোদন ডেস্ক: পাকিস্তানে জনপ্রিয় এক টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৭ বছর বয়সী ওই টিকটকারের নাম সানা ইউসুফ। সোমবার (২ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানায় এই ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চিত্রালের বাসিন্দা সানা ইউসুফকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুম্বল থানার পুলিশ জানায়, সানাকে তার নিজ বাড়ির …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
