dainiksatkhira24

নগ্ন হতে চান না এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক: হলিউডের শীর্ষ অভিনেত্রীদের কাতারে ইতোমধ্যেই নাম লিখিয়েছেন জেনডায়া। শিশুশিল্পী হিসেবে শুরু করে দিন দিন জয় করেছেন বিশ্বজোড়া তারকাখ্যাতি। অভিনয়, গান ও প্রযোজনা, সব ক্ষেত্রেই পেয়েছেন সাফল্য। ২৯ বছর বয়সী সুন্দরী এই তারকার জন্মদিন আজ।বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের কাছে জেনডায়া ব্যাপক পরিচিতি পান ‘স্পাইডার–ম্যান: হোমকামিং’ দিয়ে। একই সময়ে তার আরেক সিনেমা দ্য গ্রেটেস্ট শোম্যানও আলোচিত হয়। তবে ‘স্পাইডার–ম্যান’-এ টম হল্যান্ডের সঙ্গে …

Read More »

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫০

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। দেশটির তথ্য মন্ত্রণালয় আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছে।ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় গ্রিনিচ মান সময় রাত ১৯টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ …

Read More »

মেসিদের হারিয়ে লিগস কাপ চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: লিওনেল মেসির দল ইন্টার মায়ামি লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে। এই পরাজয়ের মধ্য দিয়ে মেসির ৪৭তম শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। এর আগে ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে মেসি সাপোর্টার্স শিল্ড জিতেছিলেন।সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিয়াটলের লুমেন ফিল্ডে প্রায় ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। যদিও ইন্টার মায়ামি ৬৮ …

Read More »

এমন জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে দেখিনি——-অধ্যাপক সামিনা লুৎফা

ডেস্ক রিপোর্ট:আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বাংলাদেশকে অস্থির করেছে বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেছেন, ‘এই অস্থিরতা নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর চেয়ে জঘন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখিনি। প্রতিদিন আমাদের জান হাতে নিয়ে বের হতে হচ্ছে।’ রোববার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘সারা দেশে শিক্ষকদের ওপর নিপীড়ন, নাগরিক …

Read More »

সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

নিজস্ব  প্রতিনিধি: ভারতের হাকিমপুর সীমান্তে আটক চার শিশুসহ ১৪ জনকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।এরপরে রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় বিজিবি। হস্তান্তরকৃত হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সানকিডাঙ্গা গ্রামের মো. আফজাল শেখের ছেলে মো. …

Read More »

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে

ডেস্ক রিপোর্ট: সরকারি কর্মসূচিতে যোগ দিতে নামিবিয়া যাওয়ার পথে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে। রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার ফ্লাইটে তার যাত্রার কথা থাকলেও শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দেয়।কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নামিবিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ড. হাবিবুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের মোট ১১ জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাকি …

Read More »

আশাশুনির বড়দলে মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান: আশাশুনির বড়দল ইউনিয়ন মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক জিএম খালিদ মাহমুদ স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট উপজেলার বড়দল ইউনিয়ন মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস সরদার, সহ-সভাপতি মোঃ খান জাহান আলী গাজী, মোঃ শাজাহান মোড়ল, মুজিবুর …

Read More »

প্রতাপনগরকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসকের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। প্রতাপনগর এপিএস ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, উপজেলা জামায়াতের …

Read More »

ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্তচিন্তার মানুষ….সাবেক এমপি হাবিব

কামরুল হাসান: বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্ত চিন্তার মানুষ। ভাষা আন্দোলনসহ শিক্ষা বিস্তারে শেখ আমানুল্লাহর অবদান দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করবে। রোববার বেলা ১২ টায় শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ মিলনায়তনে আলহাজ্ব শেখ আমানুল্লাহর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথি …

Read More »

আশাশুনি-বড়দল সড়কে দুরাবস্থা চরমে

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার মানিক খালি ব্রিজ হতে বড়দল মেইন সড়কের দুরাবস্থা চরম আকারে পৌছেছে। ফলে যানবাহন চলাচল খুবই কষ্টকর ও হুমকীগ্রস্থ হয়ে পড়েছে। সড়কের ফকরাবাদ গার্লস স্কুলের পাশে পিচের রাস্তার মাথা থেকে পূর্ব দিকের পিচের রাস্তা সংস্কারের নামে ইট বসানো স্থানে ১৫-২০ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মোটরসাইকেল, ইজিবাইক, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com