রঘুনাথ খাঁ: সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের ও ধানের শীষ প্রতীকের পৃথক লিফলেট বিতরণ করে নির্বাচনী গণসংযোগ করেছেন। রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে শুরু করে শহরের বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ীসহ সকল শ্রেণীর পেশার মানুষের সাথে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা …
Read More »dainiksatkhira24
১৬ বছর রাজপথে লড়েছি জনগণের পাশে আছি — কাজী আলাউদ্দিন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজারে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার সাঁপুই এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান। এতে প্রধান …
Read More »পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরী কে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক
শাহরিয়ার কবির: পাইকগাছায় প্রতিবন্ধী এক কিশোরী কে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচিত্র নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিম কিশোরী কে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া এলাকায় যৌন নিপীড়নের ঘটনা ঘটে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে উপজেলার লতার মুনকিয়া এলাকার বাদল হাওলাদারের …
Read More »কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক সহকারী শিক্ষকদের আলোচনা
কামরুল হাসান: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কলারোয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে পরিষদের সভাপতি আরিফুজ্জামান কাঁকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষকমণ্ডলী জানান, উত্থাপিত দাবিসমূহ আমাদের অধিকার। …
Read More »আশাশুনিতে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০.৩০ টায় আশাশুনি লিডার্স শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে লিডার্স শ্যামনগর সাতক্ষীরার বাস্তবায়নে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এ সভার আয়োজন করে। ফোরামের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোয়াদ্দার, সিনিঃ ফিল্ড …
Read More »সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বিএনপি’র কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের দলীয় মনোনয়ন দাবিতে ষষ্ঠ দিনের মত টানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তাঁর সমর্থক ও এলাকাবাসী। রোববার (৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় আশাশুনির বুধহাটা বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুল্যা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে করিম সুপার মার্কেটের সামনে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “ডা. …
Read More »সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি অধিনায়ক মেজর সজীব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ …
Read More »সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৯ নভেম্বর) সকাল দশটায় আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “কাজী নয়, শহিদুল চাই, গরিবের ডাক্তারকে …
Read More »সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি অধিনায়ক মেজর সজীব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ …
Read More »সাতক্ষীরার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আখতার
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে সাতক্ষীরা জেলার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার। তিনি বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
