নিজস্ব প্রতিনিধি : ঐক্যের পথে, আমরা সকলে একসাথে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দোতলায় সাতক্ষীরা জেলার ডেকোরেটর মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি মো. হেদায়েতুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেকোরেটর মালিক সমিতি ঢাকা ও …
Read More »dainiksatkhira24
আশাশুনিতে লবণ পানির অনুপ্রবেশ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় অব্যাহতভাবে লবণ পানির অনুপ্রবেশ ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মমিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। লবণ পানির প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে আশাশুনি উপজেলার কৃষিজমি, বসতবাড়ি, মিঠাপানির উৎস এবং স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করে …
Read More »আশাশুনিতে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা
জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে খাজরা, আনুলিয়া হয়ে প্রতাপনগরে গিয়ে শেষ হয়। দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত শোডাউন যাওয়ার …
Read More »সাতক্ষীরায় স্কুল ও কলেজে সড়কে সচেতনতার প্রচারণা
শেখ আমিনুর হোসেন: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা প্রচারণা চালাচ্ছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।”মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও সরকারি কলেজে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী …
Read More »বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন ডা.শহিদুল আলম
নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত গরীবের ডাক্তার খ্যাত ডা.শহিদুল আলম।মঙ্গলবার(১৮ নভেম্বর) সকালে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ঢাকাস্থ ডা.শহিদুল আলমের বাসায় যান।কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডা. শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন,কেন্দ্র থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার …
Read More »কলারোয়ায় শিক্ষক-কর্মচারীদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময়
কামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের সাথে বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সৌজন্য মতবিনিময় করেছেন।মঙ্গলবার(১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ মতবিনিময় করেন। বেলা সাড়ে ১২টায় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধানের শীষের প্রার্থী বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠানটি আমার হাত ধরেই …
Read More »সাতক্ষীরা উন্নয়নে ১,৯৩০ কোটি বরাদ্ধে অবদান রাখলেন ক্যাবিনেট সচিব ড. শেখ আব্দুর রশিদ
জহর হাসান সাগর :সাতক্ষীরা জেলার গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, বাজার ও বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে ১,৯৩০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। যোগাযোগ সমস্যার সমাধান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে স্থানীয় মহল। সাতক্ষীরা জেলাকে এই প্রথম উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তুভুক্ত করে অবহেলিত অবকাঠামো উন্নয়নে একনেকে ইতিমধ্যে সর্বোচ্চ বরাদ্দ অনুমোদন হয়েছে। এই …
Read More »সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান
হুসাইন বিন আফতাব: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন শাখার উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। কৈখালী ইউনিয়ন আমীর রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাসুদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে …
Read More »সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মদ–ঔষধসহ জব্দ সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ৬১ বোতল ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ প্রায় ১০ লাখ ৮৯ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিভিন্ন বিওপির অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির বিশেষ টহল দল সীমান্তের …
Read More »সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ–সড়ক অবরোধ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের মিলবাজার মোড় থেকে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
