Breaking News

dainiksatkhira24

আশাশুনিতে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে ন্যায়সঙ্গত পরিবর্তনের জন্য পরিবেশগত মানবাধিকারঃ স্থানীয় নাগরিক সমাজ সংগঠনগুলিকে শক্তিশালীকরণ, জলবায়ু-প্রভাবিত এলাকাগুলিকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর (ENGAGE) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় বারসিক এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। স্বাগত বক্তব্য রাখেন, …

Read More »

তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি :সাতক্ষীরার তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ আগষ্ট) সকালে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাশের সঞ্চালনায় সভায় দুর্যোগের কারন, ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী ও দুর্যোগের ক্ষতি থেকে প্রতিকার বিষয়ে সভায় বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান …

Read More »

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পাইকগাছায় মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি:গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মামভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টার সময় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ও দৈনিক …

Read More »

পূর্ব শত্রুতার জেরে ছয়ঘরিয়ায় যুবককে মারধর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কুশখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি হলেন ওই গ্রামের সাদের মালি (৪৬)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৫ দুপুর ১টার দিকে ছয়ঘরিয়া গ্রামের মৃত নুর আলীর ছেলে শাহাজান (৪০), শাহাজানের ছেলে সাব্বির (২০), আবু জাফর (৩৫) ও …

Read More »

সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ “সবুজে সাজাই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসুচি পালিত হয়।পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ …

Read More »

সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি :  সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুশখালী, গাজীপুর, মাদরা, তলুগাছা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বুধবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম …

Read More »

অসুস্থ স্বামীকে এ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার পথে পুকুরে পড়ে প্রাণ গেল স্ত্রীর

আব্দুর রশিদ :ডুমুরিয়ায় অসুস্থ স্বামীকে হাসপাতালে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ময়না নামের (৪৫) একনারী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। মৃত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের আরিফ মোল্লার স্ত্রী। এ ঘটনার পর থেকে এ্যাম্বুলেন্সে চালক পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জনায়, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার …

Read More »

“বাড়ি থেকে ডেকে নেওয়ার পর যশোরের যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা”

জেমস আব্দুর রহিম রানা: যশোরে মধ্যরাতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দূর্বিত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার দৌলতদিহি তরফদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হত্যার শিকার রেজাউল ইসলাম(৫০) দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে। একসময় তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে কৃষি কাজ করতেন। রাতে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করে ফেলে চলে …

Read More »

রোহিঙ্গাদের সিম দিতে চায় অন্তর্বর্তী সরকার

নিউজ ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বৈধভাবে সিম কেনার সুযোগ নেই। তবু অনেকের কাছেই বাংলাদেশি ও মিয়ানমারি অপারেটরের সিম রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণেই বিষয়টি নিয়ে সরকারের উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসেই এ বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে। গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চার …

Read More »

পুনরায় সারাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি ভারত-চীনের

আন্তর্জাতিক ডেস্ক: আগামী মাসের প্রথম দিকে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে ভারত ও চীন। মঙ্গলবার (১২ আগস্ট) ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে এমন তথ্য জানিয়েছে দি ইকোনমিক টাইমস। প্রতিবদনে জানানো হয়েছে, এই পদক্ষেপে স্থগিত থাকা দুটি সর্বাধিক জনবহুল দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরুদ্ধার করা। এরইমধ্যে ভারতীয় বিমান সংস্থাগুলিকে স্বল্প সময়ের নোটিশে চীনে ফ্লাইটের জন্য প্রস্তুত থাকতে বলা …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com