Breaking News

dainiksatkhira24

ঢাকা-গোপালগঞ্জ-মুন্সিগঞ্জ-টাঙ্গাইলে যানবাহনে আগুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীসহ চার জেলায় গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার সকালে জানান, আগুন লাগার ঘটনাগুলো ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে ঘটে।তথ্য অনুযায়ী, রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার …

Read More »

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন

ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন …

Read More »

আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে —কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কামরুল হাসান: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, করছে। মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সামিল থেকেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ১নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত কেঁড়াগাছি মাধ্যমিক …

Read More »

সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে বাংলা এডিশনে যোগ দিলেন মুশফিকুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের নেতৃতাধীন দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মুশফিকুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তার হাতে পরিচয়পত্র, নিয়োগপত্র, বাংলা এডিশনের লোগোসংবলিত বুম ও উপহার সামগ্রী তুলে দেয় কর্তৃপক্ষ। রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকতার …

Read More »

আশাশুনিতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা কৃষি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রণোদনা সরিষা, গম, সূর্য্যমুখী, পেয়াজ, মুগ উৎপাদন …

Read More »

আশাশুনিতে প্রতিবন্ধী যুবদের যুব শক্তির বিকাশ শীর্ষক প্রশিক্ষণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ম্যাপইনসিবিআর প্রকল্পের আওতাধীন প্রতিবন্ধী যুবদের অংশগ্রহনে দুই দিন ব্যাপী ইতিবাচক যুব উন্নয়নে প্রতিবন্ধী যুবদের অর্থবহ অংশগ্রহনে যুবশক্তির বিকাশ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুম এবং আশাশুনি পাথেয় ট্রেনিং সেন্টারে শোভনালী ও বুধহাটা ইউনিয়নের ৩০ জন প্রতিবন্ধী যুব ক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন। প্রশিক্ষক হিসেবে পরিবারে বা সমাজে প্রতিবন্ধী শিশু/কিশোর/যুব/নারী/পুরুষদের বাধাগুলো কোথায়, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও …

Read More »

আশাশুনিতে মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী গণসংযোগ সভা সমাবেশ

জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরার-৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার নির্বাচনী গণসংযোগ, সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন। বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলা সদরের বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর সাথে মতবিনিময় করেন। সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে সদর ইউনিয়নের মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে …

Read More »

কলারোয়ায় সাবেক এমপি হাবিবের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা দলের আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় কেঁড়াগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ …

Read More »

সাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে খুব বেশিদিন আগেও খেলাধুলার মাঠ ছিল মেয়েদের জন্য এক অঘোষিত নিষিদ্ধ এলাকা। লবণাক্ত নদীর পানি, ঘনঘন ঘূর্ণিঝড়, দারিদ্র্য আর জলবায়ু পরিবর্তনের কঠোর বাস্তবতায় যখন মানুষের জীবনযাত্রা ক্রমে ক্ষয়ে যাচ্ছিল, তখন মেয়েদের অবস্থান সীমাবদ্ধ ছিল ঘরের চার দেয়ালের ভেতরে। ঘরের কাজ, স্কুলছুট হয়ে যাওয়া ও অকালবিয়ের চাপ ছিল তাদের নিত্যসঙ্গী। খেলাধুলার মাঠ তাদের কাছে ছিল সামাজিক …

Read More »

সাতক্ষীরায় স্মৃতিস্তম্ভে আগুনের অভিযোগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পুলিশের দাবি ভিত্তিহীন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বিক্ষুব্ধ ছাত্ররা সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন— “একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর”, “জুলাই স্মৃতি স্তম্ভে আগুন কেন, প্রশাসন জবাব চাই”, “দিয়েছি …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com