dainiksatkhira24

শ্যামনগরে শিক্ষার্থীদের জন্য দ্বন্দ্ব সংবেদনশীল মানবাধিকার ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় বারসিক এনগেজ প্রকল্পের উদ্যোগে ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরামের দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল HRBA (Human Rights Based Approach) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধন করেন ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী ফোরামের গাইড শিক্ষক মোঃ আমিনুর রহমান। দুই দিনব্যাপী …

Read More »

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে দেশবাসীর উদ্দেশে তার …

Read More »

নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত সচিবালয়

নিউজ ডেস্ক: নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত সচিবালয়। দারুণ ব্যস্ততা দেখা গেছে প্রশাসনিক এই কেন্দ্রবিন্দুতে। অনেককেই ফুলের মালা হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স সচিবালয়ের ভেতরে অবস্থান করছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই এই সাজ সাজ রব দেখা যায় সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় …

Read More »

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

নিউজ ডেস্ক: জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিষ্কার …

Read More »

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান

নিউজ ডেস্ক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বুধবার (১৮ ফেব্রয়ারি) ভোরে প্রকাশিত এক বার্তায় নতুন সরকারের গঠন নিয়েও শুভেচ্ছা জানান তিনি বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। অভিনন্দন বার্তায় ক্রাউন প্রিন্স বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সফলতা প্রত্যাশা করেন। সংসদ …

Read More »

আর সক্রিয় থাকবে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ আর সক্রিয় থাকবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিফ অ্যাডভাইজার (জিওবি) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন ও সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

Read More »

টানা ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে কলেজ, স্কুলে কবে থেকে

নিউজ ডেস্ক: পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হচ্ছে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলেজগুলোয় ছুটি শুরু হচ্ছে আর ক্লাস শুরু হবে ২৯ মার্চ। শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে। এতে দেখা যায়, পবিত্র রমজান, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ …

Read More »

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এর মাধ্যমে নতুন …

Read More »

আশাশুনির গোয়ালডাঙ্গায় পিটিয়ে হত্যার অভিযোগ

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় শ্বশুরবাড়ির লোকজনের হাতে শফিকুল ইসলাম গাজীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পরিবারের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম গাজী (৫৫) খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের মৃত শামসুল গাজীর ছেলে। তিনি গোয়ালডাঙ্গা গ্রামের মান্দার সরদারের মেয়ে রিজিয়া বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে ওই …

Read More »

দেবহাটায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ৩ আসামী জেল হাজতে

রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের নাসিরউদ্দিন নামের এক ব্যবসায়িকে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ আদালতের বিচারক নুসরাত জাহান জামিন আবেদন না’মঞ্জুর করে এ আদেশ দেন। জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন, দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সবেদ আলী সানার ছেলে রফিকুল সানা, একই গ্রামের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com