Breaking News

শিক্ষকের ধাপ্পড়ে কানের পর্দা ফাটল শিক্ষার্থীর

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শিক্ষকের ধাপ্পড়ে কানের পর্দা ফেটেছে শিক্ষার্থীর। এঅভিযোগ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় প্রতিকার চেয়ে শিক্ষার্থীর পিতা ফারুকুজ্জামান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ জানা গেছে, সাতক্ষীরা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শিফটের ৮ম শ্রেণির শিক্ষার্থী আরিফিন রিফাত অসুস্থ থাকলেও গত ৩ আগস্ট স্কুলে যায়। স্কুল চলাকালিন সময়ে বেশি অসুস্থতা বোধ করলে সে ক্লাসের বেঞ্চে মাথা দিয়ে শুয়ে ছিল। এসময় ক্লাসের বাংলা শিক্ষক গাজী মোমিন উদ্দিন কোন কিছুই না শুনে তাকে ডেকে নিয়ে কানে একাধিক থাপ্পড় মারে।তখন সে তার কানের ভিতরে, মাথায় ও কাঁধে তীব্র যন্ত্রণা অনুভব করতে থাকে এবং একপর্যায় তার কান থেকে রক্তপাত শুরু হলে সে ক্লাস থেকে বের হয়ে তার একবন্ধুর সহায়তায় কান হতে রক্ত পরিস্কার করায়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করা হয়।কিন্তু তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার মো. হাসানুজ্জামানের কাছে গেলে তিনি পরীক্ষা নিরিক্ষা করে জানান তার কানের পর্দা ছিড়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত কান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে আগামী তিন মাসের মধ্যে অতিঝুকিপূর্ণ অপারেশনের প্রয়োজন হবে। এছাড়া দীর্ঘদিন তাকে শ্রবণ হীনতাসহ কানের অন্যান্য জটিল অবস্থা সহ্য করে যেতে হবে।শিক্ষার্থীকে এভাবে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা ফারুকুজ্জামান।
এঘটনায় অভিযুক্ত শিক্ষক গাজী মোমিন উদ্দিনের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
এবিষয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু বলেন, এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে শিক্ষা বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com